• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌরসভার নবাগত প্রশাসকের দায়িত্বভার পেলেন জুলিয়া সুকায়না  কেওড়া ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গাভারামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার ঝালকাঠিতে চেক জালিয়াতির অভিযোগে সাংবাদিক বশির খলিফার নামে মামলা গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন

পরিবার নিয়ে ইতালি ফেরা হলো না মোবারকের, সকলেই নিহত

Reporter Name / ৫৫০ Time View
Update : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

রাজধানীর বেইলি রোডের আগুন নিহত হয়েছেন ইতালিপ্রবাসী মোবারক। আগামী সপ্তাহেই পরিবার পাঁচ সদস্য নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল তার। কিন্তু এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন তাদের সকলেই।

শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান নিহতের স্বজন মোস্তাফিজুর রহমান শাহীন।

মোবারক ছাড়া পরিবারের অন্য সদস্যরা হলেন স্ত্রী স্বপ্না আক্তার, মেয়ে সৈয়দা তুজ জোহরা (১৯), আমিনা আক্তার (১৩) ও ছেলে আবদুল্লাহ (৮)।

মোবারকের আত্মীয় শাহীন গণমাধ্যমকে বলেন, কাউসার দীর্ঘ দিন ধরে ইতালিতে থাকতেন। এক মাস আগে দেশে এসেছিলেন পরিবারকে নিয়ে যাওয়ার জন্য। সপ্তাহ খানেক পরেই ওনাদের ইতালি চলে যাওয়ার কথা। এর আগে সপরিবারে এসেছিলেন রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে। এরই মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের এই স্বজন বলেন, তিন দিন আগেই পরিবারের ভিসা মিলেছে। সেই উপলক্ষ্যে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে-দেয়ে একটু আনন্দ করতে এসেছিলেন।

মোবারকের স্ত্রী স্বপ্না আক্তারের খালাতো বোন আয়েশা আক্তার বলেন, ঢাকা মেডিক্যালের মর্গে চারজন এবং বার্ন হাসপাতালে একজনের লাশ রয়েছে। সবাইকে তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে দাফন করা হবে। ঢাকার মধুবাগে তাদের নিজস্ব ফ্ল্যাট রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় ১১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে। এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে সহায়তা করেছে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, এনএসআই, বিজিবি ও র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/