• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র  নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

‎ (বাসস) : দেশের বিচারব্যবস্থাকে আরও জনবান্ধব করতে চালু করা সুপ্রিম কোর্টের হেল্পলাইন সেবার মাধ্যমে হাজারো মানুষ আইন ও আদালত সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন।

‎২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘হেল্পলাইন’ সেবা চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত ও সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা পাওয়া যায়।

‎বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের সহায়তার জন্য ০১৩১৬-১৫৪২১৬ এবং ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ সেবা চালু রয়েছে। এছাড়া অনলাইন সেবা পেতে ডায়াল করতে হবে ‘১০৩’ নম্বর।

‎সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’কে বলেন, সুপ্রিম কোর্টের হেল্পলাইন সেবা কার্যক্রম চলমান থাকবে। জনগণ ও বিচারপ্রার্থীরা যাতে এ সেবা গ্রহণ করে উপকৃত হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

‎সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসস’কে জানান, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর হেল্পলাইন সেবা চালুর পর থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত দেশ-বিদেশ থেকে আইনী পরামর্শ, মামলা-সংক্রান্ত তথ্য এবং অভিযোগ দাখিল বিষয়ে মোট ৬ হাজার ৯১২টি কল এসেছে। এর মধ্যে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কল এসেছে ২ হাজার ৯০৫টি।

‎হেল্পলাইন মনিটরিং সেলের তথ্য তুলে ধরে তিনি বলেন, আইনী পরামর্শ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ৩১৭টি কল এসেছে। এছাড়া বিভিন্ন মামলার তথ্য জানতে ৫০৪টি কল করা হয়। এসব তথ্য তাৎক্ষণিকভাবে সেবাগ্রহীতাদের প্রদান করা হয়েছে।

‎এদিকে রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৫৪টি কল এসেছে। তবে অভিযোগগুলো সুপ্রিম কোর্টের এখতিয়ারবহির্ভূত হওয়ায় এ বিষয়ে করণীয় সম্পর্কে হেল্পলাইন থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

‎গত চার মাসে সুপ্রিম কোর্ট ও জেলা আদালত-সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি ও অসদাচরণ বিষয়ে মোট ৫৮টি অভিযোগ এসেছে। এর মধ্যে বিলম্বে আইনগত সেবা পাওয়া, নথি নিখোঁজ হওয়া এবং দ্রুত নিষ্পত্তি-সংক্রান্ত অভিযোগ ছিল ৪৮টি। পরে এসব সমস্যার সমাধান করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির আওতায় আনা হয়েছে।

‎এছাড়া, বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণ সংক্রান্ত আরও ১০টি অভিযোগ এসেছে। এর মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারকগণের বিরুদ্ধে একটি, জেলা আদালতের বিচারকগণের বিরুদ্ধে সাতটি এবং জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে দুটি অভিযোগ রয়েছে। জেলা আদালতের বিচারকদের বিরুদ্ধে আসা সাতটি অভিযোগের মধ্যে তিনটি প্রাথমিকভাবে নিষ্পত্তি করা হয়েছে। বাকি অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

‎সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা আরও জানান, হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবা নিতে কল করা হলেও যেসব কলের বিপরীতে সেবাগ্রহীতার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, এমন কলের সংখ্যা ১ হাজার ৬৭২টি।

‎এদিকে সুপ্রিম কোর্ট হেল্পলাইনের পাশাপাশি বর্তমানে দেশের ৬৪টি জেলা আদালত এবং আটটি মহানগর দায়রা জজ আদালতেও একই ধরনের পৃথক হেল্পলাইন সেবা চালু রয়েছে। এর ফলে সারা দেশের বিচারপ্রার্থীরা আইন ও আদালত-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা সহজেই পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/