• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম সাভারে ৪০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী  পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী মুবিনকে ঘিরে জনতার উচ্ছ্বাস প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  অপ-সাংবাদিকতা প্রতিরোধে পুলিশ সুপারের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সম্পাদকদের মতবিনিময়

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী 

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি

 

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন উপলক্ষে প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

 

সভায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা সভায় মুক্ত মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী ৩১ মে পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানে ১৯৪০ ব্যাচ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত সকল প্রাক্তন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিতে পারবেন।

 

অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্য থেকে আহ্বায়ক কমিটিতে অ্যাডভোকেট এম. মু. নাসির উদ্দিন কবির

উপদেষ্টা, আব্দুল হাই পলাশ আহ্বায়ক ও মোঃ শামীম তালুকদারকে সদস্য সচিব করে ৮৫ জনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী প্রস্তুতি সভা আগামী ১ মে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 

আয়োজকরা জানান, সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ জোরদার করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ফেসবুক পেজ ও বিদ্যালয়ের মাধ্যমে নিবন্ধন ও যোগাযোগের ব্যবস্থা রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/