• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

ঝালকাঠির জেবা আমিনা গাজী বিএনপি’র সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত

Reporter Name / ২৫৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠির জেবা আমিনা গাজী বিএনপি’র সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত

হয়েছেন। সোমবার ২০ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেত্রী অতীতে আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার হামলার শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন মামলায় জড়িয়ে কারাবরণও করতে হয়েছে তাকে। মাঠপর্যায়ের রাজনীতিতে কর্মীবান্ধব নেতা হিসেবে তার একটি সুপরিচিত অবস্থান রয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের পর জেবা আমিনা আল গাজী বলেন, “আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। দল যদি সেই ত্যাগ ও অবদান মূল্যায়ন করে, তাহলে অবশ্যই আমাকে বিবেচনায় নেবে—এই বিশ্বাস আমার রয়েছে।” তার সেই বিশ্বাস বাস্তবে রূপ লাভ করেছে। তিনি মনোনীত হয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নবগ্রাম ইউনিয়নের মোকাররমপুর গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ গ্রহণ করেন। তাঁর পিতা ব্যারিস্টার আক্তার উদ্দিন আহমেদ একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। তিনি ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের নাতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/