• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির জেবা আমিনা গাজী বিএনপি’র সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ১৮তম ইন্তেকাল-বার্ষিকী পালিত খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল : সরকারি দল ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা  হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ ঝালকাঠিতে ৭৮ হাজার শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে  ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নে ছাবেদ চেয়ারম্যানের গাছ প্রতিপক্ষ কর্তৃক কেটে নেয়ার অভিযোগ  ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ঝালকাঠির জেবা আমিনা গাজী বিএনপি’র সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠির জেবা আমিনা গাজী বিএনপি’র সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত

হয়েছেন। সোমবার ২০ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেত্রী অতীতে আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার হামলার শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন মামলায় জড়িয়ে কারাবরণও করতে হয়েছে তাকে। মাঠপর্যায়ের রাজনীতিতে কর্মীবান্ধব নেতা হিসেবে তার একটি সুপরিচিত অবস্থান রয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের পর জেবা আমিনা আল গাজী বলেন, “আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। দল যদি সেই ত্যাগ ও অবদান মূল্যায়ন করে, তাহলে অবশ্যই আমাকে বিবেচনায় নেবে—এই বিশ্বাস আমার রয়েছে।” তার সেই বিশ্বাস বাস্তবে রূপ লাভ করেছে। তিনি মনোনীত হয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নবগ্রাম ইউনিয়নের মোকাররমপুর গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ গ্রহণ করেন। তাঁর পিতা ব্যারিস্টার আক্তার উদ্দিন আহমেদ একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। তিনি ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের নাতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/