• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী ঝালকাঠির বীরমহলে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ  কৃষকদের মানোন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ড. জিয়াউদ্দীন হায়দার ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি মুরগির ফার্মে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ এপ্রিল বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ মডেল থানার একটি দল ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গিখালী এলাকার জনৈক নুরুল হোসাইনের মালিকানাধীন একটি মুরগির ফার্মে অভিযান পরিচালনা করে। এসময় ফার্ম থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফার্মের মালিক নুরুল হোসাইন পালিয়ে যান। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/