• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন

শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুপিজেসিক ইনজেকশনসহ আটক ১

Reporter Name / ২৬১ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযানে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত কুপিজেসিক ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে জেলার শিবগঞ্জ থানাধীন কাশিবাটি শেখটোলা গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার মৃত আজমত শেখের ছেলে মোঃ হেলাল উদ্দীন (৪৪) কে আটক করা হয়। এসময় তার নিকট থেকে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত কুপিজেসিক ইনজেকশন মোট ২৭ (সাতাশ) অ্যাম্পুল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/