• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন

রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

Reporter Name / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

 

 

রিয়াজুল হক সাগর,

রংপুর অফিস-

 

রংপুরের সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন ও সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদলকে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী এনায়েত আলী রকি (৩৮) কে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২ অক্টাবর) সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এর আগে বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ির রায় সাহেব বাজার এলাকা থেকে র‌্যাব ১০ এর সহযোগিতায় মেট্রোপলিটন কোতয়ালী পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

ওসি জানান, রংপুরের সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন ও সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদল কে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রধান আসামী এনায়েত আলী রকি। মামলার পর থেকে রকি পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার যাত্রা বাড়ির রায় সাহেব বাজার এলাকা থেকে র‌্যাব ১০ এর সহায়তায় গ্রেফতার করা হয়। রংপুরে এনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোর্টে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। গ্রেফতার রকি নগরীর সিঙ্গারের গলি, জাহাজ কোম্পানীর মোড এলাকার হায়দার আলীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/