• রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম।

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ম্যানেজার নেছার উদ্দিন মৃধা বিরুদ্ধে গ্রাহক কর্তৃক দায়েরকৃত অভিযোগ বরিশাল বিভাগীয় নিরীক্ষা বিভাগের ডিজিএম আবু মাহমুদ সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তিন সদস্যের তদন্ত কমিটির অন্যরা হলেন, মুখ্য কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের কর্মকর্তা সাগর কর্মকার।

তদন্ত কর্মকর্তা আবু মাহমুদ জানান, নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক নেছার উদ্দিনের বিরুদ্ধে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, লোন ও ব্যাংক সেবার বিনিময়ে অবৈধভাবে অর্থ গ্রহণ ও আওয়ামীলীগ সমর্থিত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতা থাকাকালীন সময়ে নানা অনিয়ম এর অভিযোগ রয়েছে।

এবিষয়ে নবগ্রামের বাসিন্দা সৈয়দ মোঃ নুরুল হকসহ ১৭ জন গ্রাহক ও সাধারণ মানুষ মিলে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর কয়েক মাস আগে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, লোনও ব্যাংক সেবার বিনিময়ে অবৈধভাবে অর্থ গ্রহণ ও আওয়ামীলীগ সমর্থিত স্বাধীনতা ব্যাংকার পরিষদের নেতা থাকাকালীন সময়ে নানা অভিযোগ বিষয়ে সঠিক বিচার পাওয়ার দাবি জানান।

এবিষয়ে নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক নেছার উদ্দিন মৃধা সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই। কি কারণে অভিযোগ করেছেন সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

তদন্ত চলাকালে শত শত ব্যাংকের গ্রাহক ম্যানেজার নেতার উদ্দিনের বিরুদ্ধে নবগ্রাম বরিশাল সড়কে বিক্ষোভ মিছিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/