• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিকল্পনা সভা নবগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, এলাকাবাসীর দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান মল্লিক দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌকা ঘাট পেয়ারার রাজ্যে পর্যটকদের ঢল, জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা কপিলমুনি কলেজের সংযোগকারী সড়কটির বেহাল দশা: জনদুর্ভোগ চরমে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা ঝালকাঠি শহর সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ  স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু ঝালকাঠিতে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম হাব ও ‘ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিকল্পনা সভা

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

 

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা তথ্য অফিস, পিরোজপুর এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ এবং মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান।

 

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ইউনিসেফ বরিশালের এসবিসি অফিসার মো. আব্দুল জলিল।

 

সভায় আলোচকরা বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কিশোর-কিশোরী ও যুবকদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

 

সভায় বিডি ক্লিন, পজেটিভ পিরোজপুর এবং কদমতলা ইউথ ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/