• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠির পুলিশ সুপার বদরুল আলম মোল্লার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ জনগণের সেবক হতে চাই, শাসক নয়: নথুল্লাবাদে সৈয়দ রেজাউল করিম রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক সুমন মোল্লাকে ঘিরে বাড়ছে আলোচনা বর্জ্য থেকেই জ্বালানি ও জৈব সার, ১২ কোটি টাকার যুগান্তকারী প্রকল্পে বদলে যাবে শিবচরের ভবিষ্যৎ বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি, ২০ হাজার গ্র্যাজুয়েটের কর্মসংস্থান সংকটের আশঙ্কা কেওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনসংযোগে সক্রিয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তোহিদুল ইসলাম রাসেল নবগ্রাম ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আনিছুর রহমান পান্নু সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আজাদ আলী এবং সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আজমাইন মাহতাব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে পড়াশোনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, মাদকের কারণে তরুণদের ভবিষ্যৎ ও সৃজনশীলতা নষ্ট হচ্ছে। মাদক ব্যবসায়ীদের তথ্য স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার এবং সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সংগীতশিল্পী বাবলু হক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী ৩ জন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী প্রচারপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক নিজ হাতে কলেজের দেয়ালে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরা একটি অ্যামবসড ফেস্টুন সাঁটিয়ে দেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/