ঝালকাঠি প্রতিবেদক। তারিখ:০৭ জুলাই ২৬।
আসন্ন ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রেজাউল করিম জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ক্ষমতা ভোগের উদ্দেশ্যে নয়, বরং জনগণের একজন প্রকৃত সেবক হিসেবে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে নথুল্লাবাদ ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।
সৈয়দ রেজাউল করিম বলেন, “আমি শাসক নয়, জনগণের সেবক হতে চাই। ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি। নথুল্লাবাদ ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি সেবামূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ে তোলাই আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নাগরিক সেবার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।
এ সময় তিনি নথুল্লাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
https://slotbet.online/