• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির পুলিশ সুপার বদরুল আলম মোল্লার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ জনগণের সেবক হতে চাই, শাসক নয়: নথুল্লাবাদে সৈয়দ রেজাউল করিম রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক সুমন মোল্লাকে ঘিরে বাড়ছে আলোচনা বর্জ্য থেকেই জ্বালানি ও জৈব সার, ১২ কোটি টাকার যুগান্তকারী প্রকল্পে বদলে যাবে শিবচরের ভবিষ্যৎ বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি, ২০ হাজার গ্র্যাজুয়েটের কর্মসংস্থান সংকটের আশঙ্কা কেওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনসংযোগে সক্রিয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তোহিদুল ইসলাম রাসেল নবগ্রাম ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আনিছুর রহমান পান্নু সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কেওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনসংযোগে সক্রিয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তোহিদুল ইসলাম রাসেল

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

মাসুম খান, ঝালকাঠি প্রতিবেদক | তারিখ:৭ জুলাই ২৬।

 

আসন্ন ঝালকাঠি সদর উপজেলার ৪ নং কেওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. তোহিদুল ইসলাম রাসেল জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রম জোরদার করেছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়ায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং উন্নয়ন-ভাবনা তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করছেন তিনি।

 

জনসংযোগকালে তোহিদুল ইসলাম রাসেল নিজেকে একজন তরুণ, শিক্ষিত ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, জনগণ তাকে নির্বাচিত করার সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন।

 

তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বাল্যবিবাহ, ইভটিজিং ও চাঁদাবাজি প্রতিরোধ, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং যোগাযোগ ও অবকাঠামো খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।

 

এছাড়া, কেওড়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত জনপদে পরিণত করতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।

 

স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক জনসংযোগের মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-প্রত্যাশার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে শুনছেন বলে জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/