• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির পুলিশ সুপার বদরুল আলম মোল্লার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ জনগণের সেবক হতে চাই, শাসক নয়: নথুল্লাবাদে সৈয়দ রেজাউল করিম রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক সুমন মোল্লাকে ঘিরে বাড়ছে আলোচনা বর্জ্য থেকেই জ্বালানি ও জৈব সার, ১২ কোটি টাকার যুগান্তকারী প্রকল্পে বদলে যাবে শিবচরের ভবিষ্যৎ বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি, ২০ হাজার গ্র্যাজুয়েটের কর্মসংস্থান সংকটের আশঙ্কা কেওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনসংযোগে সক্রিয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তোহিদুল ইসলাম রাসেল নবগ্রাম ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আনিছুর রহমান পান্নু সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক সুমন মোল্লাকে ঘিরে বাড়ছে আলোচনা

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

 

মাসুম খান ঝালকাঠি প্রতিবেদক। তারিখ:০৭ জুলাই ২৬।

 

আসন্ন ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা-রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক সুমন মোল্লাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিভিন্ন অঙ্গসংগঠনে দায়িত্ব পালন এবং সাম্প্রতিক সময়ে তৃণমূল পর্যায়ে ধারাবাহিক গণসংযোগের কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তি হিসেবে উঠে এসেছেন।

 

রাজনৈতিক সূত্রে জানা যায়, ১৯৯১ সালে বিএনপির মনোনীত প্রার্থী গাজী আজিজ ফেরদৌসের নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানের মাধ্যমে এমদাদুল হক সুমন মোল্লার রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর ১৯৯৭ সালে তৎকালীন বরিশাল সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট (বর্তমান সরকারি আলেকান্দা কলেজ)-এর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই বছরে তিনি ছাত্র সংসদের ছাত্র প্রতিনিধি হিসেবেও নির্বাচিত হন।

 

১৯৯৮ সালে তিনি ১নং গাভা-রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ সালে ঝালকাঠি থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং ২০২২ সালে বিআইডব্লিউটিএ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

 

পেশাগত জীবনে ২০০৫ সালে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে (বিআইডব্লিউটিএ) যোগদান করেন। তাঁর দাবি, চাকরিকালীন সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি বিভিন্ন ধরনের হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হন এবং চার বছর সাময়িক বরখাস্ত ছিলেন। পরে ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহন করে পূর্ণসময়ের জন্য রাজনীতিতে সক্রিয় হন।

 

বর্তমানে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ, মতবিনিময়, কুশল বিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এমদাদুল হক সুমন মোল্লার নাম উল্লেখযোগ্যভাবে আলোচনায় রয়েছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে। এ প্রেক্ষাপটে গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের নির্বাচনী সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এমদাদুল হক সুমন মোল্লা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/