• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সাংবাদিক ফোরাম কার্যালয়ে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ফুলবাড়ী ২৯ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় প্রায় আট বছর আগে ২০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩৯ সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নথুলাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা মীর আহসান কবীরের বিনয়কাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজাদুর রহমান (আজাদ) নেত্রকোনার পূর্বধলায় ভাঙা ব্রিজে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ, দ্রুত পুনর্নির্মাণের দাবি ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভায় এ্যাড.শাহাদাৎ হোসেন: সমাজ পরিবর্তনে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে ভোলাহাটে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সাংবাদিক ফোরাম কার্যালয়ে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলা সাব-রেজিস্ট্রি অফিসের এক নকল নবিশের বিরুদ্ধে অনিয়মের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে সাংবাদিক ফোরামের কার্যালয়ে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সাংবাদিক আহত হওয়ার দাবি করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক লুৎফুর রহমান হৃদয়, যিনি দৈনিক কান্ট্রি টুডে ও দৈনিক প্রাণের বাংলাদেশ-এর কেন্দুয়া প্রতিনিধি, এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আড়াইটার দিকে নেত্রকোণা জেলা সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মো. সেলিম মিয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে দলিল-সংক্রান্ত অনিয়ম ও অন্যান্য অভিযোগের তথ্য সংগ্রহ শেষে তিনি দুই সহকর্মীকে নিয়ে মুজারপাড়া এলাকায় অবস্থিত জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের জেলা কার্যালয়ে অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর মো. সেলিম মিয়া, মিন্টনসহ ১০-১৫ জন সেখানে প্রবেশ করে তথ্য ও ভিডিও ফুটেজ দাবি করে। এ সময় তারা গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। এতে বাধা দিলে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, টেবিলের ওপর থাকা একটি স্টিলের নেমপ্লেট দিয়ে লুৎফুর রহমান হৃদয়ের মাথায় আঘাত করা হলে তিনি রক্তাক্ত হন।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা চলে যাওয়ার সময় লুৎফুর রহমান হৃদয় ও তার দুই সহকর্মীকে সুযোগ পেলে হত্যা করার হুমকি দেয়।

এ ঘটনায় মো. সেলিম মিয়া, মিন্টনসহ ১০-১৫ জনকে অভিযুক্ত করে নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, নেত্রকোণা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান হৃদয় এ ঘটনাকে “মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত” উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/