• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সাংবাদিক ফোরাম কার্যালয়ে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ফুলবাড়ী ২৯ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় প্রায় আট বছর আগে ২০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩৯ সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নথুলাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা মীর আহসান কবীরের বিনয়কাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজাদুর রহমান (আজাদ) নেত্রকোনার পূর্বধলায় ভাঙা ব্রিজে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ, দ্রুত পুনর্নির্মাণের দাবি ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভায় এ্যাড.শাহাদাৎ হোসেন: সমাজ পরিবর্তনে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে ভোলাহাটে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

নথুলাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা মীর আহসান কবীরের

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি | ০৬ জুলাই ২০২৬

 

আসন্ন ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নথুলাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নথুলাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান কবীর। প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন।

 

এ উপলক্ষে প্রকাশিত নির্বাচনী পোস্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টারে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মীর আহসান কবীর ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন।

 

মীর আহসান কবীর বলেন, “জনগণের সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব। পাশাপাশি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে। এ লক্ষ্যে আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করছি।”

 

এদিকে, নথুলাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম ইতোমধ্যে জোরালো হয়ে উঠেছে। বিভিন্ন সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা ও আগ্রহ ক্রমেই বাড়ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/