• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সাংবাদিক ফোরাম কার্যালয়ে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ফুলবাড়ী ২৯ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় প্রায় আট বছর আগে ২০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩৯ সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নথুলাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা মীর আহসান কবীরের বিনয়কাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজাদুর রহমান (আজাদ) নেত্রকোনার পূর্বধলায় ভাঙা ব্রিজে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ, দ্রুত পুনর্নির্মাণের দাবি ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভায় এ্যাড.শাহাদাৎ হোসেন: সমাজ পরিবর্তনে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে ভোলাহাটে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

নেত্রকোনার পূর্বধলায় ভাঙা ব্রিজে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ, দ্রুত পুনর্নির্মাণের দাবি

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

উপজেলা প্রতিনিধি :

​মহিউদ্দিন তালুকদার , (নেত্রকোনা) প্রতিনিধি:

​নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ন্দি ইউনিয়নের ভূগী- পাইলাটি (কদমতলী ডাইলের বাজার গ্রামের সোহাই নদীর ওপর নির্মিত ব্রিজটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘ দুই বছর ধরে চলা এই বেহাল দশার কারণে আশপাশের ১০ গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। গুরুত্বপূর্ণ এই ব্রিজটি পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসী ফুঁসে উঠেছেন। ​সরেজমিনে চিত্র ও ভোগান্তি: সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি ভেঙে নদীতে পড়ে থাকায় চলাচলের কোনো উপায় নেই। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং বিশেষ করে ছোট শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে কোনোমতে পারাপার হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতাল নিতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে স্বজনদের। বর্ষা মৌসুমে বা জরুরি প্রয়োজনে নদী পার হওয়া যেন এক মরণফাঁদ। নারায়ন্দি ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম এই ব্রিজটি না থাকায় দৈনন্দিন জনজীবন স্থবির হয়ে পড়েছে।

​এলাকাবাসীর ক্ষোভ ও প্রশ্ন: স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সোহাই নদী খননের সময় ব্রিজের নিকটবর্তী স্থান থেকে অতিরিক্ত মাটি কাটার ফলেই ব্রিজটি ধসে পড়ে। ব্রিজটি পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় সংসদ সদস্য বিষয়টি অবগত থাকলেও ব্রিজটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

​এলাকাবাসীর প্রশ্ন, স্থানীয় সংসদ সদস্য একই ইউনিয়নের বাসিন্দা হওয়ার পরেও কেন ব্রিজটি পুনর্নির্মাণের বিষয়টি উপেক্ষিত থাকছে? দেওয়া প্রতিশ্রুতি কেন বাস্তবায়ন হচ্ছে না—তা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।​কর্তৃপক্ষের প্রতি দাবি:ভুক্তভোগী এলাকাবাসী জানান, ব্রিজটি ভেঙে পড়ার পর সংশ্লিষ্ট কোনো দপ্তরেই তেমন কোনো তোড়জোড় লক্ষ্য করা যায়নি। অথচ এটি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো। স্থানীয়রা জরুরি ভিত্তিতে ব্রিজটি পুনর্নির্মাণ করে তাদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/