• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ছাতকে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” কর্মশালা অনুষ্ঠিত   আমরা জুলাই যোদ্ধা’পিরোজপুর জেলা কমিটি নিয়ে সম্মুখ সারির জুলাই যোদ্ধা মাহাদী হাসান মেহেদীর তীব্র ক্ষোভ প্রকাশ ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক রেলী আয়োজন 

Reporter Name / ৯৭ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু ঝালকাঠি: ‘সবার সচেতনতায় গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ’-এ শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতামূলক রেলী অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৬ বুধবার সকালে সরকারি মহিলা কলেজের ক্যাম্পাস থেকে রেলী টি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃ রায় মহিলা কলেজের গেটে এসে শেষ হয়। রেলীতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সহিদুল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম গাজী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইমরান হোসেন রবিন, প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ইমরান হোসেন খান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সুব্রতকুমার কর্মকার, মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ নুরুল আফসার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নুর মোহাম্মদ, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ ওসিউল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মৌসুমী আক্তার সমাজকর্ম বিভাগের প্রভাষক আইসিটি মোঃ হুমায়ুন কবির।

এব্যাপারে কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলী বেপারী বলেন, “সামাজিক দায়িত্ব বোধ ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাঃ জিয়াউদ্দিন হায়দার এর পরামর্শক্রমে কলেজের পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/