• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা

অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

 

 

প্রতিবেদক ঝালকাঠি :

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি এলাকায় অটোগাড়িতে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে এক চালককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী চালক ফরহাদ হোসেন জনির স্ত্রী মোসা. আয়সা বেগম ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য আবেদন করেছেন।

 

জিডির আবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ফরহাদ হোসেন জনি আগড়বাড়ি বাজার থেকে অটোগাড়ি নিয়ে ঝালকাঠি শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে আগড়বাড়ি বাজারসংলগ্ন সড়কে পৌঁছালে একই এলাকার জাহিদ নামে অপর এক অটোগাড়ি চালক পেছন দিক থেকে তার গাড়িতে ধাক্কা দেন।

 

অভিযোগে বলা হয়, ধাক্কার কারণ জানতে চাইলে জাহিদ ক্ষিপ্ত হয়ে ফরহাদ হোসেন জনির ওপর হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি ও মারধর করা হয়। এতে তার ডান চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

 

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

জিডির আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, মারধরের সময় অভিযুক্ত জাহিদ ফরহাদ হোসেন জনিকে হত্যার হুমকি দেন এবং ভবিষ্যতে তাকে সড়কে অটোগাড়ি চালাতে দেবেন না বলেও ভয়ভীতি প্রদর্শন করেন।

 

ঘটনার সাক্ষী হিসেবে জিডির আবেদনে ফরহাদ হোসেন জনি ও কাওসারের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা এ বিষয়ে অবগত রয়েছেন বলেও দাবি করা হয়েছে।

 

ভুক্তভোগীর স্ত্রী মোসা. আয়সা বেগম অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণের জন্য ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/