• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কীর্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী  রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল শিশু রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বিকেলে বসছে ঝালকাঠিতে বিএনপি বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান

Reporter Name / ৯১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সরকারি সফরকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

 

সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশেষ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙিয়েছেন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড।

 

সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সরকারের অগ্রাধিকারভুক্ত খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। এছাড়া স্থানীয় উন্নয়ন প্রকল্প নিয়েও বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/