• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ছাতকে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” কর্মশালা অনুষ্ঠিত   আমরা জুলাই যোদ্ধা’পিরোজপুর জেলা কমিটি নিয়ে সম্মুখ সারির জুলাই যোদ্ধা মাহাদী হাসান মেহেদীর তীব্র ক্ষোভ প্রকাশ ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠির গাবখানে ভুমি দস্যুদের হাত পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নে গাবখান মৌজায় ভুমি দস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অসহায় নারী সাঈদা সুলতানা সাথী| তিনি গাবখান গ্রামের মরহুম মো: আব্দুল আউয়ালের ছোট কন্যা| মৃত আব্দুল আউয়ালের স্ত্রী ও পুত্র সন্তান না থাকায় সাঈদা সুলতানা সাথী ও তার বড় বোন ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করেন| সাঈদা সুলতানা সাথী অভিযোগ করে সাংবাদিকদের কাছে বলেন, ‘তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জেএল ১৩৬, খতিয়ান নং ৭০ এর ৫২৮, ৫৪২, ৭১৯,৭২৪, ৭৩৪, ৭৬৯, ৭৭১, ৭৭৭, ৭৭৮, ৮২৬, ৮৪২ নং দাগে মোট ৯০ শতাংশ জমিতে অবৈধ মালিকানা দাবী করে ১০ মে সাইনবোর্ড লাগিয়ে ফসলি জমিতে বালু ভরাট করছেন একই এলাকার মো: মজিবুর রহমান, মো: আজিমুর রহমান মুন্সি ও হাসান মো: ইবান সিকদার| তিনি ও তার অপর বোন এলাকায় না থাকার সুযোগে কতিপয় ভুমিদস্যু তাদের জমি জবর দখর করার চেষ্টা চালাচ্ছে|

তিনি এবিষয়ে ঝালকাঠি সদর থানায় গাবখান গ্রামের মৃত আতাহার মৃধার পুত্র মো: রফিকুল্লাহ (রফিক মৃধা) ও মৃত পাশান মৃধার পুত্র মো: মোস্তফা মৃধার বিরুদ্ধে জমি জবর দখল, অস্থাবর সম্পদ বিনষ্ট ও চুরি করার অভিযোগ দায়ের করেন| তিনি এই অভিযোগে আরো উল্লেখ করেন তার ও তার পরিবারের নামে নানা রকমের মিথ্যা অপবাদ রটিয়ে হেয় প্রতিপন্ন, লাঞ্চিত ও হুমকি প্রদান করছে ওই সকল প্রতিপক্ষগণ|তিনি উক্ত স্থানে আইন শৃঙ্খলা ভঙ্গের আশংকা প্রকাশ করে প্রমাসনের হস্তক্ষেপ কামনা করছেন|

তিনি এব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী ও প্রশাসনের সহায়তা পাওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছেন|’

অভিযুক্ত মো: রফিকুল্লাহ (রফিক মৃধা) ও মো: মোস্তফা মৃধা সাংবাদিকদের জানান, “আমরা কারো জমি জবর দখল করি নাই| আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়|”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/