• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌকা ঘাট পেয়ারার রাজ্যে পর্যটকদের ঢল, জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা কপিলমুনি কলেজের সংযোগকারী সড়কটির বেহাল দশা: জনদুর্ভোগ চরমে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা ঝালকাঠি শহর সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ  স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু ঝালকাঠিতে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম হাব ও ‘ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়ক বেহাল, খানাখন্দে ঝুঁকি নিয়ে চলে মানুষ নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত

বরিশালে দখল সন্ত্রাসের বিরুদ্ধে আদালতে মামলা

Reporter Name / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেটের দোকান ঘর সহ জমি জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত ৭মে (বৃহস্পতিবার) বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোসাঃ হিরুনন্নেছা (৬৬) নামের এক নারী বাদী হয়ে ৮ জনকে নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলো স্থানীয় খোলনা গ্রামের বাসিন্দা মৃত আবু আহম্মদ হাওলাদারের পুত্র রুম্মান হাওলাদার (৫৫) লোকমান হাওলাদার (৫০) শাহ ইমরান (৪৫) রমজান হাওলাদার (৪২) ও রুম্মান হাওলাদারের কন্যা রিতা বেগম (৩৫) পুত্র রানা হাওলাদার (৩০) এবং শাহ ইমরানের পুত্র সাগর হাওলাদার (২২) এবং মোরাকাঠী গ্রামের মৃত নাজেম আলী হাওলাদারের পুত্র জালাল হাওলাদার (৪০) মামলা সূত্রে জানা যায়, বারাইল ইউনিয়নের ৭২ নং খোলনা মৌজার বিএস খতিয়ান ৩৮৮, বিএস দাগ নং ৩০৯-এর ৭ শতক জমির ক্রয়সূত্রে রেকর্ডিও মালিক কবির হাসান মৃধা। ক্রয়ের পরেই উক্ত জমি কবির হাসান মৃধা দখলে নেয়। গত ৫ মে সকাল ৬টায় স্থানীয় রুম্মান হাওলাদারের বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী কবির হাসান মৃধার দীর্ঘদিন দখলে থাকা দোকান ঘর সহ জমি দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে এমন খবর পেয়ে কবির হাসান মৃধার বোন হিরুনন্নেছা ঘটনা স্থলে উপস্থিত হয়ে দখল সন্ত্রাসীদের অন্যায় কাজে বাধা দেয়। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেস্টা চালায় ও ভয়ভীতি প্রদর্শন করে। এসময় হিরুনন্নেছার ডাকচিতকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা ভয়ভীতি দেখিয়ে এবং উক্ত জমি পরবর্তীতে দখলে নেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে দায়ের কৃত মামলা আদালত আমলে নিয়ে উক্ত বিরোধী সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওসি উজিরপুর কে দায়িত্ব দেয়ার পরেও বিবাদীদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বাদী হিরুনন্নেছা গত ১১মে (সোমবার) বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৮৮ ধারায় মামলা দায়ের করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মামলাটি আমলে নিয়ে ওসি উজিরপুর কে সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/