• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কীর্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী  রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল শিশু রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বিকেলে বসছে ঝালকাঠিতে বিএনপি বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। সরকারি ছুটির কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৭ মে) ঝালকাঠিতে দিবসটির বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 

সকালে ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক ও ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

 

পরে রেডক্রিসেন্টের ৭টি মূলনীতি, মানবসেবামূলক কার্যক্রম ও দিবসের প্রতিপাদ্য তুলে ধরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিটের প্রতিনিধি ও যুব স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

 

সকাল ১০টায় ইউনিট অফিসে “মানবতায় ঐক্যবদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ এবং ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাবেক যুব প্রধান এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, রেডক্রিসেন্ট ইউনিট অফিসার আব্দুল কাদের এবং যুব রেডক্রিসেন্ট ইউনিট প্রধান মোঃ নাঈম হোসেন প্রমুখ।

 

বক্তারা বলেন, মানবতার সেবায় নিবেদিত রেডক্রস রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট যুদ্ধাহত মানুষের সেবার মাধ্যমে যে মানবিক আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজ বিশ্বব্যাপী মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

 

আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মকে মানবিক কাজে আরও সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/