• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

বৃষ্টিতে ডুবে যাওয়া ধান কাটায় কৃষকদের পাশে স্কাউট সদস্যরা

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:বৃষ্টিতে ডুবে যাওয়া ধান কাটায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্কাউট সদস্যরা।

অতিরিক্ত বৃষ্টিপাতে মাঠের পাকা ধান পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন ঝালকাঠির অনেক কৃষক। এমন কঠিন সময়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সাউথ বেঙ্গল ওপেন স্কাউটস গ্রুপ (ঝালকাঠি)-এর সদস্যরা।

সম্প্রতি বিভিন্ন গ্রামে পানিতে ডুবে থাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের সহযোগিতা করেন স্কাউট সদস্যরা। তাদের এই উদ্যোগে কৃষকরা অনেকটাই স্বস্তি ফিরে পান এবং ক্ষতির পরিমাণ কমাতে সক্ষম হন।

এই কার্যক্রমে নেতৃত্ব দেন গ্রুপের সিনিয়র রোভার মেট মুমিন হাসান সিয়াম। তার সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন জাহিদুল ইসলাম, রুম্মান খান, মহিউদ্দিন খান এবং নাইদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

স্থানীয় কৃষকরা জানান, “হঠাৎ বৃষ্টিতে আমাদের ধান পানিতে ডুবে গিয়েছিল। সময়মতো কাটতে না পারলে বড় ক্ষতি হতো। স্কাউট সদস্যরা এসে আমাদের যে সহায়তা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

স্কাউট সদস্যরা জানান, মানবিক কাজ এবং মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন দুর্যোগে তারা সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করছে।

স্থান : চৌপালা বাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/