• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

এমপি’র নির্দেশনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন দিগন্ত নুরুল আলম নান্নু ভাই

Reporter Name / ১৪৭ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চ, ঝালকাঠি:

সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ৭একজন কর্মীবান্ধব ও জনদরদী নেতা হিসেবে এলাকাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তার বিচক্ষণ নেতৃত্ব, মানবিক গুণাবলি এবং মানুষের প্রতি গভীর অনুরাগ তাকে একজন অনন্য রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে।তিনি এমন এক প্রজ্ঞার অধিকারী, যার মাধ্যমে তিনি সহজেই মানুষের অন্তরের অবস্থান বুঝতে পারেন।

১নং সাতুরিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম নান্নু তার জীবনের সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রম দিয়ে মাননীয় এমপি মহোদয়ের নির্বাচনী বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এবং রাজাপুর কাঠালিয়া বিএনপি’র নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতার ফলেই আল্লাহর রহমতে এই সাফল্য অর্জিত হয়েছে।

 

এই অবদানের প্রতি সন্তুষ্ট হয়ে, গত ১ মে ২০২৬ (শুক্রবার) মাননীয় এমপি নুরুল আলম নান্নু প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাকে ১নং সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

 

এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং তৃণমূল পর্যায়ের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এলাকাবাসী মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন এবং জনগণের কল্যাণ আরও বেগবান হবে।

এমন ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতে এলাকার সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদী। নুরুল আলম নান্নু স্কুল জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এলাকায় নানামুখী সমাজকল্যাণ মূলক কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তরুণ উদীয়মান চেয়ারম্যান প্রার্থী নান্নু ইতিমধ্যেই এলাকাবাসীর মন জয় করেছেন। এলাকাবাসী তাকে ভবিষ্যত‌ চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/