• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সম্পাদক নান্নু  ৪৯ বছর পর বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার  ঝালকাঠিতে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডাঃ জিয়াউদ্দিন হায়দার কে ফুলেল শুভেচ্ছা  চিলমারীতে শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ চৌদ্দগ্রামে অত্যাধুনিক সেবা নিয়ে চালু হচ্ছে ‘কাদৈর বাজার ইউনিটি মেডিকেল সেন্টার’ ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত ঝালকাঠির বিনয়কাঠি তাতীদল সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সম্পাদক নান্নু 

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠির

রাজাপুর উপজেলার ১ নং সাতুড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম নান্নু নানা মুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।১ মে শুক্রবার ইউনিয়নের লেবুবুনিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি ইয়াবা, গাঁজা সহ সকল প্রকার মাদকদ্রব্যের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেন।

তার বক্তব্যে স্পষ্ট করে জানান, দলের কোনো নেতাকর্মী যদি মাদক ব্যবসা বা সেবনের সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বরং দল থেকে বহিষ্কার করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এই সংগ্রামে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মাদক কারবারি বা সেবনকারীদের সম্পর্কে গোপনে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান

নুরুল আলম নান্নু তার বক্তব্যে সমাজের অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সন্ত্রাসী কার্যকলাপ, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, চাঁদাবাজি বা যেকোনো ধরনের অন্যায়-অবিচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে দলীয় ও সামাজিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তিনি দলীয় শৃঙ্খলার বিষয়েও গুরুত্বারোপ করে বলেন, পার্টির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

 

সবশেষে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং নেতৃত্বকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/