• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

রাজাপুরে ইট বোঝাই ট্রলি উল্টে শ্রমিক নিহত 

Reporter Name / ২৪৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে ইট বোঝাই ট্রলি উল্টে খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল )সকাল সাড়ে ৮ টার দিকে বরিশাল -ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে তানভীর ইসলাম (১৮) নামের ইট ভাটার এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের গোয়ালকান্দা এলাকার বাসিন্দা আব্দুল হক এর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলি’টির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত (ব্লাস্ট) হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রলিটি সড়কের বাম পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রলির হেলপার শ্রমিক তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে নিহত হন। এ সময় অপর একটি ট্রলির চালক সাব্বির ফায়ার সার্ভিসের সহায়তায় তানভীরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

 

দুর্ঘটনার পর ট্রলির চালক মো. শাকিল এবং অপর এক শ্রমিক ঘটনাস্থল থেকে সটকে পড়েন। খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/