• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার শ্রীপুরে দুর্ধর্ষ তাণ্ডব: হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানি, ঘর লুটপাটের পর প্রতিপক্ষের ‘আগুন নাটক’! কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লাল গালিচায় অভ্যর্থনা সিংড়ায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, একজনের কারাদণ্ড

ঝালকাঠির আইনজীবী ফয়সাল খানের খোলা চিঠি প্রধানমন্ত্রী বরাবর 

Reporter Name / ১৮৩ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠি জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট ফয়সাল খান প্রধানমন্ত্রী বরাবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা চিঠি লিখেছেন। এডভোকেট ফয়সাল একজন জনসচেতনতন স্পষ্টবাদী লোক হিসেবে পরিচিত। তিনি আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের সময় দলীয় নেতা কর্মীদের এবং সাংবাদিকদের মিথ্যা হয়রানি মূলক মামলা বিনা খরচে বা স্বল্প খরচে পরিচালনা করতে দেখা গেছে। তিনি ঝালকাঠির আইন অঙ্গনে একজন জনপ্রিয় আইনজীবী।এই রিপোর্ট লেখা পর্যন্ত তার পোস্টটিতে ২১ ঘন্টায় ১৬২ টি লাইক, ৪৭ টি কমেন্ট ও ১২ টি শেয়ার হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবারের সেই চিঠিটি হুবহু তুলে ধরা হলো –

মাননীয় প্রধানমন্ত্রী,

আসসালামু আলাইকুম,

 

আমরা অগণিত আশা ও প্রত্যাশা বুকে ধারণ করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম—আপনার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্রের, যেখানে গত ১৭ বছরের চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি ও মাস্তানির অবসান ঘটবে; যেখানে প্রতিষ্ঠিত হবে আইনের শাসন, এবং বাংলাদেশ হবে সকল নাগরিকের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য এক প্রিয় মাতৃভূমি।

কিন্তু দুঃখজনকভাবে সত্য , এখনও কিছু নব্য সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদার চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এই কর্মকাণ্ড আমাদের দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করছে।

 

আপনার প্রতি আমাদের বিনীত ও আকুল আবেদন—আপনি কঠোর হস্তে এই অপশক্তিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করুন এবং আমাদের স্বপ্নের সেই সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন।

 

বাংলাদেশ হোক ন্যায়, শান্তি ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরন।

অনুরোধেঃ

এ্যাডঃমোঃফয়সাল খান

ঝালকাঠি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/