• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ১৮তম ইন্তেকাল-বার্ষিকী পালিত খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল : সরকারি দল ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা  হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ ঝালকাঠিতে ৭৮ হাজার শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে  ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নে ছাবেদ চেয়ারম্যানের গাছ প্রতিপক্ষ কর্তৃক কেটে নেয়ার অভিযোগ  ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ‎ঝালকাঠিতে হ্যাডস এর আয়োজন মতবিনিময় সভা ‎

হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ১৮তম ইন্তেকাল-বার্ষিকী পালিত

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

‘বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত উপমহাদেশের খ্যাতিমান আধ্যাত্মিক পরুষ, বরেণ্য দার্শনিক ও সমাজসংস্কারক ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে এদেশের গণমানষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদ

আযীযর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজর রহ.-এর ১৮তম ইন্তেকাল-বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি

নেছারাবাদের শিল্পকলা কেন্দ্রে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ক্ষণজন্মা এই মহামণীষী প্রায় শতাব্দীকালের বর্ণাঢ্য জীবন-শেষে ২০০৮ সালের ২৮শে এপ্রিল ইন্তেকাল করেন|

বক্তারা বলেন, হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ছিলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে গণমানষের আস্থা ও ভালোবাসার প্রতীক|

সমাজ থেকে দর্নীতি-দূষ্কৃতি, যুলূম-অপসংস্কতি প্রতিরোধ পূর্বক সকল ধর্মে ও মতের মানুষকে সঙ্গে নিয়ে আদর্শ

সমাজ নির্মাণের পথিকৎ হিসেবে তিনি যে দৃষ্টান্ত রচনা করেছেন তা এ যুগে বিরল| তার জীবনবাদী দর্শন ‘ইত্তেহাদ

মায়াল ইখতেলাফ—মতানৈক্যসহ ঐক্য’ এমন এক সুত্র—যার দ্বারা নিশ্চিত হতে পারে জাতি ও আন্তর্জাতিক শান্তি ও কল্যাণ। একসময় তার জন্য শুধু ঝালকাঠিবাসী যেমন গর্ব অনুভব করতো, আজ বিশ্বব্যাপী তার চিন্তা ও দর্শনের

ওপর অনবরত গবেষণা কার্যক্রম গৃহীত হওয়ায় গোটা দেশব্যাপী এখন গর্বিত|

আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজরের সভাপতিত্বে অনষ্ঠানে বক্তব্য রাখেন, ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ গাজী মো: শহিদল ইসলাম, বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের মহাসচিব ডা. মোসাদ্দেক হোসেন খান ও জেলা সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন আনু,

জেলা মছলিহীন সভাপতি মো. আল আমীন বাকলাই ও সাধারণ সম্পাদক এ্যাড. মন্সি আবুল কালাম আজাদ,

বাংলাদেশ জামায়তে ইসলামীর জেলা আমীর এ্যাড. মো. হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাও. আলমগীর হোসাইন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাবেক সভাপতি এ্যাড. তপন কুমার রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও মোখতার আহমদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি ডা. মো: সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার জনাব ইদ্রিস আলী আযীযী, জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা এ্যাড. মাহবুব আলম খান, সাবেক প্যানেল মেয়র মো:

মাহবুবূজ্জামান স্বপন, নলছিটি ডিগ্রী কলেজের প্রভাষক মো: মনিরুজ্জামান মনির, কীর্ত্তিপাশা হাইস্কলের প্রধান

শিক্ষক জনাব সুনীল বড়াল হালদার, কীর্ত্তিপাশার সাবেক চেয়ারম্যান ভবেন্দ্রনাথ হালদার, সাবেক প্যানেল

মেয়র প্রণব কুমার নাথ ভানু, চেম্বার অব কমার্সের পরিচালক, মাও: নুরুজ্জামান হাওলাদার লিটন প্রমুখ|

অনষ্ঠানের এক পর্যায়ে হযরত কায়েদ ছাহেব হুজরের ‘ইত্তেহাদ মায়াল ইখতেলাফ’ দর্শনকে ‘শান্তিনীতি’ আখ্যা দিয়ে

হযরত নেছারাবাদী হুজরের লিখিত একটি পুস্তিকা উপস্থিত জনতাকে উপহার দেয়া হয় এবং বিশিষ্ট গবেষক, লেখক

ও অনুবাদক ফরহাদ খান নাঈমের ইত্তেহাদ মায়াল ইখতেলাফ বিষয়ক গবেষণা গ্রন্থ বিশিষ্টজনকে উপহার দেয়া হয়| বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠান রাত ৯টায় হযরত নেছারাবাদী হুজরের সমাপনী বক্তব্য, দোয়া-মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/