• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত ঝালকাঠির তারুলী বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি মনোনয়ন  নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনায় ১১ দলীয় সমাবেশে শফিকুর রহমান জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন ত্যাগ, সাহসিকতা ও রাজনৈতিক দূরদর্শিতায় উজ্জ্বল এক নারী নেতৃত্ব ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পাথর ও ভারতীয় যন্ত্রাংশসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ রিজার্ভ চুরি তদন্তে প্রকাশিত তথ্য সিআইডির নয় পুলিশের পোশাকে আবারও পরিবর্তন

ঝালকাঠির রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৩৭ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি: রাজাপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার ১৮ নম্বর কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অভিযোগকারী শিক্ষিকা ফেরদৌসী খানম বর্তমানে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে ডেপুটেশনে কর্মরত রয়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান করেন না। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষিকাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি আচরণে কোনো পরিবর্তন আনেননি। দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন জানান, “এর আগেও একই ধরনের অভিযোগে তাকে অন্য একটি বিদ্যালয় থেকে এখানে ডেপুটেশনে আনা হয়েছিল। যদি এখানেও একই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকে আগের কর্মস্থলে ফিরিয়ে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/