• সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি

 

গাছপালা, নদীনালা ও ঝালকাঠির সামগ্রিক প্রাণপ্রকৃতি রক্ষায় একটি সার্বক্ষণিক নাগরিক প্ল্যাটফর্ম গঠনের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে ঝালকাঠির সর্বস্তরের সচেতন নাগরিকদের অংশগ্রহণে বৃহস্পতিবার ১৯ মার্চ দুপুর ৩টায় ঝালকাঠি প্রেসক্লাবে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক তৌহিদ হসেন খান এবং সঞ্চালনা করেন প্রেসক্লাব সদস্য ও স্টার নিউজের জেলা প্রতিনিধি ঈসমাইল মুসাফির। সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হলে সংগঠিতভাবে কাজ করার বিকল্প নেই। বিশেষ করে নদী দখল, বৃক্ষ নিধন ও পরিবেশ দূষণ রোধে একটি সক্রিয় নাগরিক প্ল্যাটফর্ম সময়ের দাবি।

 

সভায় বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদা, সাধারণ সম্পাদক আ.স.ম. মাহমুদুর রহমান পারভেজ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম জলিল, সদস্য মো.শফিউল ইসলাম সৈকত,দুলাল সাহা প্রমুখ।

 

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, আইনজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে পরিবেশ সংরক্ষণে কাজ করার লক্ষ্যে উপদেষ্টা পরিষদসহ মোট ৮০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে নির্বাহী সদস্য ৫০ জন এবং সাধারণ সদস্য ৩০ জন।

 

নবগঠিত এই কমিটির মাধ্যমে ঝালকাঠির পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে, জনমত গঠন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সভায় উপস্থিতরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/