• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত ঝালকাঠির তারুলী বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি মনোনয়ন  নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনায় ১১ দলীয় সমাবেশে শফিকুর রহমান জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন ত্যাগ, সাহসিকতা ও রাজনৈতিক দূরদর্শিতায় উজ্জ্বল এক নারী নেতৃত্ব ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পাথর ও ভারতীয় যন্ত্রাংশসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ রিজার্ভ চুরি তদন্তে প্রকাশিত তথ্য সিআইডির নয় পুলিশের পোশাকে আবারও পরিবর্তন

দেশ-বিদেশের সবাইকে লন্ডন প্রবাসী সমাজসেবক আনহার আহমেদের ঈদের শুভেচ্ছা

Reporter Name / ১১৬ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ডের মোমিনখোলার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়ানুরাগী ও সমাজসেবক আনহার আহমেদ দক্ষিণ সুরমাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

 

এক শুভেচ্ছা বার্তায় আনহার আহমেদ বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। পবিত্র এই দিনে আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার।”

 

তিনি আরও বলেন, “সিলেটের ২৫ নং ওয়ার্ড আমার নাড়ির বন্ধন। প্রবাসে থাকলেও হৃদয়ে সব সময় মাটি ও মানুষের টান অনুভব করি। এই ঈদে সবার ঘরে শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আসুক—মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করি।”

 

আনহার আহমেদ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিভৃতে ও নিষ্ঠার সাথে দক্ষিণ সুরমার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রবাসে অবস্থান করলেও এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও হতদরিদ্র মানুষের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশিষ্ট এই সমাজসেবক তাঁর বার্তায় দক্ষিণ সুরমাসহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/