• সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

স্বাধীনতার ৫৫ বছর – ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

Reporter Name / ৬৫ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

 

ঝালকাঠি জেলা সংবাদদাতা: স্বাধীনতার ৫৫ বছর – ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার দুপুরে

ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে, মহান স্বাধীনতার ৫৫তম বর্ষ উদযাপন উপলক্ষে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ঝালকাঠি ব্রাঞ্চ এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বিতর্কের বিষয় ছিল “শহরমুখী চাকরির বিকল্প হিসেবে ফ্রিল্যান্সিং কি গ্রামের বৈষম্য দূর করতে সক্ষম?”

প্রতিষ্ঠানের ৫ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ঝালকাঠি ব্রাঞ্চের প্রশিক্ষণার্থীরা এতে অংশগ্রহণ করে এবং দুইটি দল পক্ষে ও বিপক্ষে তাদের যুক্তি উপস্থাপন করে। যুক্তি, তথ্য-প্রমাণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত অতিথিরা আগ্রহভরে পুরো অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপিকা টুনু রাণী কর্মকার, কীর্তিপাশা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমাজকর্মী ও লেখক শিমুল সুলতানা, রিপোর্টার্স ক্লাব, ঝালকাঠির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক অলোক সাহা, বাংলাদেশ বেতার বরিশালের কণ্ঠশিল্পী সুব্রত ঢাকী এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী, হুইসেল, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জিন্ট্রা এডুকেয়ার, কুমার কাকন উজ্জ্বল।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মোহাম্মদ রাশেদ, ট্রেইনার শুভ মন্ডল, মাহবুব আলম, ইমাম হোসেন সৈকত এবং সহকারী ট্রেইনার মইনুল ইসলাম মইন। ব্রাঞ্চের সকল প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিতর্ক শেষে বিচারকমণ্ডলী উভয় দলের উপস্থাপনা ও যুক্তি বিবেচনা করে ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের সভাপতি কিশোর চন্দ্র বালা উপস্থিত অতিথি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/