• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত ঝালকাঠির তারুলী বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি মনোনয়ন  নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনায় ১১ দলীয় সমাবেশে শফিকুর রহমান জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন ত্যাগ, সাহসিকতা ও রাজনৈতিক দূরদর্শিতায় উজ্জ্বল এক নারী নেতৃত্ব ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পাথর ও ভারতীয় যন্ত্রাংশসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ রিজার্ভ চুরি তদন্তে প্রকাশিত তথ্য সিআইডির নয় পুলিশের পোশাকে আবারও পরিবর্তন

কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

 

বিশেষ প্রতিনিধি।।

কুয়াকাটা পৌর প্রশাসকের নির্দেশনায় পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মশার উপদ্রব কমাতে মশক নিধন কার্যক্রম শুরু করেছে কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ।

 

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভার উদ্যোগে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে।

পৌর প্রশাসক ইয়াসিন সাদেক জানান, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, খাল, ড্রেন, হাসপাতাল, বাজার, আবাসিক এলাকা এবং জনসমাগমস্থলে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

বিশেষ করে যেসব স্থানে মশার বংশবিস্তার বেশি হয়, সেসব জায়গাকে অগ্রাধিকার দিয়ে ওষুধ প্রয়োগ করা হচ্ছে। তিনি আরও বলেন, শুধু ওষুধ ছিটানোই নয়, মশার বংশবিস্তার রোধে পৌর এলাকার ড্রেন, খাল ও জলাবদ্ধ স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

এ ক্ষেত্রে পৌরবাসীকেও নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

 

পৌর প্রশাসক বলেন, পৌরবাসীর সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে মশক নিধন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

 

এদিকে পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, নিয়মিত মশক নিধন কার্যক্রম চালু থাকলে মশার উপদ্রব কমবে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকিও হ্রাস পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/