• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সম্পাদক নান্নু  ৪৯ বছর পর বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার  ঝালকাঠিতে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডাঃ জিয়াউদ্দিন হায়দার কে ফুলেল শুভেচ্ছা  চিলমারীতে শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ চৌদ্দগ্রামে অত্যাধুনিক সেবা নিয়ে চালু হচ্ছে ‘কাদৈর বাজার ইউনিটি মেডিকেল সেন্টার’ ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত ঝালকাঠির বিনয়কাঠি তাতীদল সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাজাপুরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, আহত ২

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি ঃ জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের শুক্তাগড় গ্রামে একটি বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে অটোচালক বাদশা মিঞার বসতঘর ও ঘরে থাকা জমি বিত্রুয়ের নগত চার লাখ টাকা,জমি জমার দলির ও গুরুত্বপূর্ণ কাগজ পত্র সহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় বাদশার বাবা আবু বকর ও মা আলেয়া বেগম আহত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

ভুক্তভোগী আবু বকর ও আলেয়া বেগম জানায়, আবু বকর এর পরিবারের সাথে পাশর্^বর্তী সিদ্দিক মৃধার পরিবারের বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় সিদ্দিক মৃৃধা ও তার স্ত্রী সালেহা বেগম, তাদের ছেলে ইয়াসিন মৃধা ও শাওন মৃধা আমাদের বসতঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করেছে বলে আমরা ধারণা করছি। তারা আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিলো। যখন পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে তখন আমাদের চিৎকার শুনে স্থানীয়রা আগুনের মধ্যে থেকে আমাদের উদ্ধার করেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে গেলে ততক্ষনে আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে যায়। খবরপেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছেন।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত সিদ্দিক এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি তদন্ত আঃ মালেক জানায়, আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/