• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার শ্রীপুরে দুর্ধর্ষ তাণ্ডব: হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানি, ঘর লুটপাটের পর প্রতিপক্ষের ‘আগুন নাটক’!

ঝালকাঠিতে নবনির্বাচিত এমপিদের সাথে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৭৩ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি:ঝালকাঠির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো-র সাথে জেলা প্রশাসন ও সকল সরকারি দপ্তর প্রধানদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাইন উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ডের স্থবিরতা কাটানো এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

স্বচ্ছতা ও জবাবদিহিতা: সরকারি প্রতিটি দপ্তরের কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দেওয়ার নির্দেশনা দেন নবনির্বাচিত এমপিরা। জেলার অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

সভায় বিশেষ উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ছাড়াও জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভাপতি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, রাষ্ট্রের সাফল্য বা ব্যর্থতা মূলত নির্ভর করে তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যকারিতা ও অন্তর্ভুক্তিমূলক চরিত্রের ওপর।অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান উন্নয়নের গতি ত্বরান্বিত করে; পক্ষান্তরে শোষণমূলক প্রতিষ্ঠান দারিদ্র্য, বৈষম্য ও দীর্ঘমেয়াদি স্থবিরতার জন্ম দেয়। তিনি প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনমুখী সেবার মানসিকতা আরও জোরদার করার আহ্বান জানান।

ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্যগণ তাঁদের বক্তব্যে দেশের ত্বরান্বিত অগ্রযাত্রায় প্রশাসন ও রাজনীতির মধ্যে সমন্বিত ও সুসম্পর্কপূর্ণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়ন, সেবাপ্রদান প্রক্রিয়ায় গতি ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের পাশে থেকে কল্যাণমুখী কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া, জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের মানোন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সকল দপ্তর প্রধানকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার আহ্বান জানানো হয় এবং উন্নয়নের স্বার্থে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। মতবিনিময় সভাটি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার মনোভাবের মধ্য দিয়ে সমাপ্ত হয়।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/