ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের আলোচিত চাঁদাবাজ ও বিএনপি নেতা মোঃ আনিসুজ্জামান চপল (৫৬)-কে ডাকাতি মামলায় দৃশ্যত গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন।
ঝালকাঠি থানার মামলা নং-১৪ (জি আর-১২২) অনুসারে, গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ নজরুল ইসলাম আদালতে আবেদন করলে, আদালত আদালত অভিযোগ প্রমাণের স্বার্থে অভিযুক্তকে গ্রেফতার দেখানোর অনুমতি দেন। অভিযুক্ত বর্তমানে জেল হাজতে রয়েছেন।
তদন্ত প্রতিবেদনে জানা গেছে, ৭ মে ২০২৫ রাত ২টার দিকে আনিসুজ্জামান চপলসহ ৭–৮ জন সশস্ত্র ডাকাত কীর্ত্তিপাশার এক বসতবাড়িতে প্রবেশ করে। তারা ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের ধমকি দিয়ে নগদ ৭ লক্ষ টাকা, ২৮ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটপাট করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ঘটনার আগে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ ও তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতার দেখানো অপরিহার্য।
https://slotbet.online/