• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

ভিমরুলী বাজার কমিটির সভাপতির নেতৃত্বে এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলের শুভেচ্ছা জানান

Reporter Name / ২১৮ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

মাসুম খান, ঝালকাঠি: ঝালকাঠিতে নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কীর্ত্তিপাশা ইউনিয়নে ভীমরুলী বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নুপুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক।এতে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা বঙ্কিমচন্দ্র মিস্ত্রি,শুভেচ্ছা বক্তব্য রাখেন ভবেন্দ্রনাথ হালদার,কিশোর রয়া,দিলীপ হালদার, মিঠুন মিস্ত্রি,অচিন্ত একবর,স্বপন হালদার, রণজিৎ হালদার, সুজন হালদার(সানু),সমির হালদার,রিপন হালদারসহ ছাত্রদল,কৃষকদল, তাঁতীদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মী এবং সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশ নেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে উপস্থিত সবাইকে নব নির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধন্যবাদ জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ইসরাত জাহান ইলেন ভুট্টো বলেন, আমি ঝালকাঠি ও নলছিটিবাসীর পাশে আগেও ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন,পুলক হালদার আমার সন্তানের মত ওর দিকে আমার অবশ্যই খেয়াল থাকবে ইনশাল্লাহ, তোমাকে কেউ হুমকি দেওয়ার সাহস নাই,এদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,মুসলিম সকলের প্রতিহিংসার রাজনীতি কেউ করবেন না। প্রতিহিংসা ভুলে যাবেন, এখন তারেক রহমানের বাংলাদেশ,এদেশ আমাদের সকলের সুন্দরভাবে এদেশ চলবেন ইনশাআল্লাহ। এ সময় আগত নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার সদস্য ও ভীমরুলী বাজার কমিটির সভাপতি পুলক হালদার।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/