• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

ঝালকাঠিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন কর্মীদের উপর সন্ত্রাসী হামলায় আহত ২

Reporter Name / ২৭৫ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি ২ (ঝালকাঠি -নলছিটি) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সৈয়দ রাজ্জাক আলী (রাজ্জাক সেলিম) এর নির্বাচন কর্মীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় রাজ্জাক সেলিমের ছোট ভাই ড. জহিরুল হক স্বপন মোটরসাইকেল প্রতীকের গণসংযোগ করার সময় বিএনপি প্রার্থী ইসরাত জাহান ইলেন ভুট্টোর সমর্থকরা আকর্ষিক হামলা চালায়। হামলায় ডঃ জহিরুল হক স্বপন (৫৫) ও তার ছেলে শ্রাবণ (২২) সহ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পরে বরিশালে নেয়া হয় । গুরুতর আহত রাজ্জাক সেলিমের ভাই ও ভাতিজা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ হামলার ঘটনা পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্তের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানা গেছে। এবিষয়ে ঝালকাঠি সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে রাজ্জাক সেলিম সাংবাদিকদের জানান। তিনি প্রেসব্রিফিংয়ে বলেন, আমি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিলাম। সরকার ঘোষনা করেছে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার কথা থাকলেও বড় একটি দল পেশী শক্তি প্রদর্শন করছে। তারা দুর্বল প্রার্থীর উপর হামলা চালাচ্ছে। তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/