• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে।

 

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, সাগর নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মায়ের সঙ্গে বসবাস করতেন। দুপুরে প্রতিদিনের মতো খাবার খেতে না যাওয়ায় প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তাকে দা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী জড়ো হলে তিনি পালিয়ে যান। ঘরে ঢুকে তার মাকে খাটের ওপর নিথর অবস্থায় পাওয়া যায়।

অভিযুক্ত সাগর স্থানীয় বাসিন্দা আহম্মদের ছেলে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/