• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠিতে বুদ্ধি প্রতিবন্ধী অন্তসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, চার যুবক গ্রেপ্তার

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

 

ঝালকাঠির রাজাপুরে সাতমাসের এক গর্ভবতী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ বুদ্ধিপ্রতিবন্ধীও। এঘটনায় সন্দেহভাজন ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

এরা হলেন, ওই উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকার মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মো. রাসেল সিকদার (২৩), মো. জাকির হোসেন খানের ছেলে মো. রাহাত হোসেন খান (১৯), আব্দুল হক ব্যাপারীর ছেলে মো. জহির রায়হান ব্যাপারী (২০) এবং মো. বেল্লাল হোসেন হাওলাদারের ছেলে মো. সাগর হোসেন হাওলাদার (২০)।

 

 

মামলার বরাদ দিয়ে পুলিশ জানায়,  উপজেলার এক এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ২২ বছর বয়সী  ওই বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে বাড়ির উঠান থেকে কয়েক যুবক পাশের একটি ছাড়া বাড়ির পেছনে ধরে নিয়ে ধর্ষণ করে।

 

পুলিশ আরও জানায়, ভিকটিম সাত মাসের অন্তসত্ত্বা বলেও পরিবারের দাবী। এ ঘটনায় তার স্বামী বুধবার বিকেলে রাজাপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে  একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে স্থানীয় ওই চার যুবককে গ্রেপ্তার করা হয়।

 

 

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম  বলেন, এঘটনায়  একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ওই নারীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল প্রতিবেদনের পর ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে। এ ঘটনায় গ্রেপ্তার চার যুবককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান রাজাপুর থানার অফিসার ইনচার্জ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/