• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি  টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সব নির্বাচনের চেয়ে ভিন্ন এবারের নির্বাচন,এটা মাথায় রাখতে হবে: উপদেষ্টা ফরিদা আখতার

Reporter Name / ১৮৭ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

 

 

মাসুম খান ঝালকাঠি :

ঝালকাঠিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “একটা কথা পরিস্কার করতে চাই এবারের নির্বাচন অন্যান্য সব নির্বাচনের থেকে ভিন্ন এটা মাথায় রাখতে হবে। এই নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না-এমন প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই। কারণ, জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলিই এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সনদ বাস্তবায়নের দায়ভার তাদেরই।

 

সোমবার(১৯ জানুয়ারি )বিকেলে ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসনের ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, ঝালকাঠির গর্বের সন্তান শহীদ ওসমান হাদী নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। তার সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হলে এবারের নির্বাচনকে অবশ্যই সুস্থ, অবাধ ও সুন্দর করতে হবে।উপদেষ্টা আরও বলেন, নির্বাচন শেষে যে সরকার গঠিত হবে, তাদের ওপরও কিছু দায়িত্ব বর্তাবে। অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার আগে সেই দায়িত্বগুলো জনগণের মতামতের মাধ্যমে স্পষ্ট করে দিয়ে যেতে চায় সরকার। এটাই এই গণভোটের অন্যতম উদ্দেশ্য। তিনি আরও বলেন, আমরা এখানে আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। কোনো আইন লঙ্ঘন করা হয়নি।

 

উপদেষ্টা আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় প্রদানের মধ্য দিয়েই ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয় নিশ্চিত করা সম্ভব।”

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলম হোসেন।

 

সমাবেশে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন।#

 

মোঃ মাসুম খান ঝালকাঠি প্রতিনিধি তারিখ:১৯ জানুয়ারি ২৬খ্রি

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/