• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঢাকা বিমানবন্দরে ৬৮০ গ্রাম (৫৮ ভরি) স্বর্ণসহ ০১ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন*

Reporter Name / ২৩৪ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

প্রেস ব্রিফিং

 

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮০ গ্রাম স্বর্ণসহ গিয়াস উদ্দিন (৪৬) নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

 

আগমনী ০২ নং ক্যানোপি এলাকায় আনুমানিক সকাল ১১.১৫ ঘটিকায় উক্ত যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে তাকে জিজ্ঞাসাবাদ ও তার শরীর তল্লাশি করে তার গলায় ঝুলানো হাজীদের ব্যাগ থেকে ৬৮০ (ছয়শত আশি) গ্রাম স্বর্ণালংকার, বাংলাদেশি ৭৭,৫৫০/- (সাতাত্তর হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা এবং ১৬,১২৫ (ষোল হাজার একশত পঁচিশ) সৌদি রিয়াল উদ্ধার করা হয় এবং জব্দতালিকামূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলোর মান ২১ ক্যারেট।

ধৃত আসামি গিয়াস উদ্দিন (৪৬)-কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে ওমরাহ হজ পালন শেষে সৌদি আরব হতে অদ্য ১৪/০১/২০২৬ খ্রি. তারিখ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো তিনি বিভিন্ন ওমরাহ হজযাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করেন।

 

আটককৃত ব্যক্তি বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়। ধৃত গিয়াস উদ্দিন (৪৬)-এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ইতোমধ্যে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামি অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ আনয়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি এর ১(বি) ধারায় অপরাধ সংঘটন করেছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,

“স্বর্ণ চোরাচালানকারীরা বিভিন্ন রূপ ধারণ করে তাদের অপরাধ সংঘটন করে থাকে। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই তৎপর রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/