• রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রকৃত সংবাদ কর্মীদের কল্যাণেই কাজ করছে: এমডি মুহাম্মদ আব্দুল্লাহ

Reporter Name / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি সংবাদ দাতা:

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, তথ্য মন্ত্রণলায়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে যোগ্য সাংবাদিকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ করা হয়। পরিচালিত সবকিছুই সরকারী কার্যক্রম।

মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ থেকেই সাংবাদিকদের সহায়তা করা হয় ট্রাস্টের মাধ্যমে। জনগণের ট্যাক্সের টাকায়ই এসব সহায়তা করা হয়।

সাংবাদিকদের সন্তানের লেখাপড়ার জন্যও সহায়তা স্বরূপ মাসিক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনলাইন প্লাটফর্ম থেকে সবকিছুর সর্বশেষ তথ্য সম্পর্কে অবহিত হতে হবে। প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। অনুমোদনের জন্য অপেক্ষায় আছে, চুড়ান্ত অনুমোদন পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা পেতে দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পক্ষ থেকেই আবেদন কম করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল হাসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সচিব রিয়াজুল ইসলাম বাচ্চু, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ।

বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটুসহ আরো অনেকে।

উল্লেখ্য, বরিশাল বিভাগের চার জেলার ২৭জনকে অনুদানের ১৫লাখ টাকা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/