• রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

খালেদা জিয়া মহীয়সী নারী ও আপসহীন রাজনীতিবিদ ছিলেন: ড. জিয়াউদ্দিন হায়দার

Reporter Name / ২২৭ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন,

বেগম খালেদা জিয়া ছিলেন মহীয়সী নারী ও উপমহাদেশের অন্যতম বিনয়ী, সাহসী ও আপসহীন রাজনীতিবিদ। তিনি জীবদ্দশায় কোনো অপশক্তির কাছে মাথানত করেননি এবং গণতন্ত্রের প্রশ্নে ছিলেন অবিচল।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ যোগ্যতা ও নেতৃত্বগুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

এসময় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য সরদার এনামুল হক এলিন, ঝালকাঠি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, কৃষকদলের সভাপতি মোঃ তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেলসহ উপজেলা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের মাধ্যমে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কারাবরণ, অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।

 

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।

 

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/