• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

ঝালকাঠির বিনয়কাঠিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু ঃ

 

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বিনয়কাঠি শেরে বাংলা একে ফজলুল হক ডিগ্রি কলেজের মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার। এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ইসরাত জাহান ইলেন ভুট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু প্রমুখ।

 

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, কৃষক দলের জেলা সভাপতি মোঃ তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুকুলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের নির্বাচিত তিন বারের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রিয় মানুষ ছিলেন। তিনি ছিলেন আপোষহীন দেশনেত্রী। তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি।বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া করার আহ্বান জানান তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/