• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

ঝালকাঠি প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে

Reporter Name / ২৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

ঝালকাঠি প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৩টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আজ বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সভাপতি পদে মো. আককাস সিকদার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আল আমিন তালুকদার ও আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ।

 

সহ-সভাপতি (২টি পদ) হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. মাসউদুল আলম, মো. জিয়াউল হাসান পলাশ, শফিউল আজম টুটুল ও দুলাল সাহা। সহ-সাধারণ সম্পাদক পদে মো. শফিউল ইসলাম সৈকত ও অলোক সাহা মনোনয়ন নিয়েছেন।

 

দপ্তর সম্পাদক পদে আ. মান্নান তাওহিদ ও রতন আচার্য, কোষাধ্যক্ষ পদে মো. রাজু খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আতিকুর রহমান ও মিজানুর রহমান টিটু মনোনয়ন সংগ্রহ করেন।

 

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন মো. উজ্জল রহমান ও জহিরুল ইসলাম জলিল। নির্বাহী সদস্যের চারটি পদের বিপরীতে সাতজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন—চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মন্ডল, এস. এম. রেজাউল করিম, মো. মঈনুল হক লিপু, মো. আজমির হোসেন তালুকদার, তরুণ সরকার ও কে. এম. সবুজ।

 

সভাপতি ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. আককাস সিকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং মো. রাজু খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ২৭ ডিসেম্বর ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/