• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

ঝালকাঠির সাংবাদিক খলিলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের 

Reporter Name / ৪৫৫ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

ঝালকাঠি সংবাদ দাতা:ঝালকাঠির সাংবাদিক মোঃ খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার রাতে ঝালকাঠি সদর থানায় ভিকটিম খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং ১০, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(//) পেনাল কোড। মামলার আসামীরা হলেন, ঝালকাঠি সদর থানার কীর্ত্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামের বেলায়েত সর্দারের পুত্র মোঃ সুজন সরদার (২৫), আনোয়ার সর্দারের পুত্র রাকিব সরদার(২৩), মোজাম্মেল তালুকদারের পুত্র মোঃ সজিব তালুকদার @ মোয়াজ্জেম (৩০) মোঃ জাকির সর্দারের পুত্র মোঃ লিমন সরদার।

মামলার বিবরণে জানা যায়,

আসামীরা মাস্তান, চাঁদাবাজ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। ৪ ডিসেম্বর দুপুর অনুমান সাড়ে ১২টায় কীর্ত্তিপাশা ইউনিয়নের তারাপাশা ব্রীজের দক্ষিণ পাশে সংবাদ সংগ্রহকালে আসামীরা পূর্ব থেকে ওৎপেতে থেকে বাদী সাংবাদিক খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হাড়ভাঙা জখম করে এবং পকেটে থাকা ১০ হাজার ৪শত টাকা নিয়া যায়। আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, “প্রাথমিক তদন্ত শেষে মামলাটি রুজু করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাদী সাংবাদিক খলিলুর রহমান জানান, “আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাকে নানা রকম হুমকি ধমকি দিয়ে আসছে। আমি জান মালের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/