• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

ঝালকাঠিতে বিএনপির প্রার্থী ইলেন ভুট্টার উপস্থিতিতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া: আহত ৩

Reporter Name / ৩৫৩ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:ঝালকাঠিতে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ইসরাত জাহান ইলেন ভুট্টার উপস্থিতিতে জেল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস সচিব মোঃ শামীম মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিম হাওলাদার।

আহত নেতাকর্মীদের দেখত হাসপাতালের এমার্জেন্সি বিভাগে গিয়ে খোঁজ খবর নিয়েছে ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। ঘটনার সময় তিনি মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ বলেন, মিছিলের সামনে আমি ছালাম। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার আমাকে সরতে বলেন। আমি না সরায় যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলা চালায়।

এ বিষয়ে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তিরত পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম মৃধা বলেন, শামীম তালুকদারের নেতৃত্বে যুবদল ও আওয়ামীলীগ ও যুবলীগের লোকেরা হামলা চালিয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের ভাই এডভোকেট মুশফিকুর রহমান আমার উপর প্রথম হামলা চালিয়েছে।

তিনি আরো জানান, থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/