• রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন 

Reporter Name / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

 

 

রাব্বি সরকার:

নরসিংদীর শিবপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে এ দিবস উদযাপন করা হয়। দিবসের শুরুতে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার ভূমি মুঃ আবদুর রহিম ও শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুর উদ্দিন মোঃ আলমগীর। পতাকা উত্তোলন শেষে একটি মানববন্ধন উপজেলা সদরের প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া ও শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/